সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীতে নিজের গায়ে আগুন দিয়ে দগ্ধ তরুণীর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমার্কেট থানার ধানমন্ডি এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া দগ্ধ তরুণীর মৃত্যু হয়েছে। ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) নামে ওই তরুণী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টায় চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তার শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে মারা যান তিনি। মৃত ঈশিতা কামরাঙ্গীরচর নোয়াগাঁও গ্রামের মো. ইদ্রিসের মেয়ে। তার বাবা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কর্মচারী। সেই সূত্রে তারা স্কুলের কোয়ার্টারেই থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঈশিতার চাচা মিজানুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাতে পড়ালেখার জন্য ঈশিতার মা নার্গিস বেগম রাগারাগি করে তার (ঈশিতা) ছোট ভাই শাকিলকে মারধর করলে অভিমানে হয়তো নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া অন্য কোনও কারণ নেই বলেও জানান তিনি। পরে রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মারজান মেহজাবিন নামে সিমির এক বান্ধবী জানান, যতটুকু জানতে পেরেছি পারিবারিক ও লেখাপড়া বিষয়ে একটু ডিপ্রেশনে ছিল। সে কারণে হয়তো এ ঘটনাটি ঘটাতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানা নেই।