সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নুরের স্বাস্থ্যের উন্নতি, আইসিইউ থেকে নেয়া হচ্ছে কেবিনে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের নাক ও চোয়ালের হাড় পুরোপুরি সুস্থ হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখের মধ্যে জমে থাকা রক্ত ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহের প্রয়োজন হবে।

পরিচালক আরও জানিয়েছেন, নরমাল খাবার খাচ্ছেন নুর, তবে খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন। আঘাতের পর নাক থেকে রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল; গতকাল কাশির সঙ্গে সেই রক্ত দুইবার বের হয়েছে। তবে এতে কোনো ঝুঁকি নেই।

চিকিৎসকরা জানিয়েছেন, এসব কারণ বিবেচনা করে নুরকে আজ আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে এবং তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।

 

এনএনবাংলা/