সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন

0-0x0-0-0#

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ভেটেরিনারি ও এনিমেল হাজব্যান্ড্রি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশালের বাবুগঞ্জস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্যাম্পাসের একাডেমি ভবনের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ভবনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। বক্তারা বলেন,শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আন্দোলন চলাকালে বহিরাগতদের হামলা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেখানে হামলা করে তাদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। এসময় হামলার বিচার না হলে এবং বাকৃবি শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধন বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, সুজন মৃধা হাওলাদার, জাওয়াদুল ইসলাম জামিন, রুশমিলা জাহান রুপা, দ্বিতীয় বর্ষের শাহরিয়ার ইসলাম রাফি, অর্জুন দাশ এবং মুজাহিদুল ইসলাম তন্ময় প্রমুখ। মানববন্ধনে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।