সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

 তালগাছি করতোয়া ডিগ্রী কলেজের  দুইজন সহকারী অধ্যাপক এর অবসর জনিত বিদায়

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার  ঐতিহ্যবাহী  তালগাছি করতোয়া ডিগ্রী কলেজের  দুইজন সরকারি অধ্যাপক  মো:  জামাল উদ্দিন  সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ  এবং  জেড. কে এম মোনয়েম  হোসেন  সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ  এর অবসরজনিত বিদায়  অনুষ্ঠান  ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার  সকালে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে   অত্র কলেজের  হলরুমে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  করতোয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ  এবং বর্তমান  অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি   আলহাজ্ব মোহাম্মদ মমতাজ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং গাড়াদহ  ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান   আলহাজ্ব  মোঃ আব্দুল জব্বার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন  গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান   মো:  আব্দুল্লাহ মেম্বার , গাড়াদহ ইউনিয়ন বিএনপি’র  সাবেক সভাপতি   মোঃ আফছার আলী,  গভর্নিং বডির সদস্য  জাহাঙ্গীর আলম তোতা সহ  কলেজের  সকল বিভাগের শিক্ষকমন্ডলী  ছাত্র-ছাত্রী  অফিস সহকারীসহ  বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত  ছিলেন।