সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইন্দোনেশিয়ায় জেগেছে ছাত্ররা, পার্লামেন্টের সামনে আবারও বিক্ষোভের ডাক

 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশজুড়ে প্রাণঘাতী সহিংসতার এক সপ্তাহ পর শিক্ষার্থীদের এই কর্মসূচির ঘোষণা এসেছে।

ছাত্র সংগঠনগুলোর জোট বিইএম এসআই ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সবাইকে এই ‘শান্তিপূর্ণ কর্মসূচি’তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, জনগণের অস্থিরতা রাস্তায় প্রতিবাদ থেকে আসে না। আসে দুর্নীতি, রাজনৈতিক আইন, বিকৃত ইতিহাস এবং জনগণকে অবহেলা করা সরকারি নীতি থেকে।

রয়টার্স জানায়, গত সপ্তাহের বিক্ষোভ মূলত পুলিশি সহিংসতা ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো সক্রিয় ভূমিকা রাখে। বিশেষ করে পুলিশের গাড়ি চাপায় এক ট্যাক্সি চালকের মৃত্যুর ঘটনা এ আন্দোলনকে তীব্র করে তোলে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য সরকার কঠোর সমালোচনার মুখে পড়ে।

এনএনবাংলা/