সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাজ্যে থাকা মাহাথির মোহাম্মাদের সম্পদের তদন্ত শুরু

 

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের যুক্তরাজ্যে থাকা সম্পদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জানান, মাহাথির মোহাম্মদের যুক্তরাজ্যে থাকা সম্পদের ব্যাপারে তদন্ত চলছে। গত বছর তার দুই ছেলে সম্পদের বিবরণী জমা না করায় তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়।

মাহাথিরের দুই ছেলে মোট ১.২ বিলিয়ন রিঙ্গিত (২৮৪ মিলিয়ন ডলার) সম্পদ ঘোষণা করেছেন। তবে যুক্তরাজ্যে সম্পদের কথা অস্বীকার করেছেন। দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্যের সম্পদের সঙ্গে মাহাথির মোহাম্মদের সম্পৃক্ততা খতিয়ে দেখছে।

এই তদন্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ইচ্ছায় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাহাথির ও আনোয়ারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ১৯৯৮ সালে মাহাথির আনোয়ারকে ডেপুটি পদ থেকে বরখাস্ত করেন এবং পরে আনোয়ার দুর্নীতি মামলায় দণ্ডিত হন।

এনএনবাংলা/