সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শ্রীমঙ্গল সার্কেলের আনিসুর রহমান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অসিফ মহিউদ্দীন, পিপিএম উপস্থিত ছিলেন। পদোন্নতি উপলক্ষে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে আনিসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।