সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন

বাংলাদেশ রেলওয়ের সংকট নিরসনে চীন দিচ্ছে ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১,৫৯১ কোটি টাকা) অনুদান। এ অর্থে কেনা হবে ২০টি মিটারগেজ (এমজি) ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ।

রেল মন্ত্রণালয় জানায়, ‘চায়না গ্রান্টের আওতায় লোকোমোটিভ সংগ্রহ’ প্রকল্পের মোট ব্যয় ১,৬৩৫ কোটি টাকা। এর মধ্যে ১,৫৯১ কোটি টাকা আসবে চীনের অনুদান থেকে, আর বাকি ৪৪ কোটি টাকা সরকারি তহবিল থেকে। প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। লোকোমোটিভ সরবরাহের পাশাপাশি আসবে খুচরা যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও বাংলাদেশি প্রকৌশলী-কারিগরদের প্রশিক্ষণের সুযোগ।

বর্তমানে রেলওয়ের বহরে ৩০৬টি লোকোমোটিভ থাকলেও এর ৭১% এমজি ইঞ্জিন নকশাগত আয়ুষ্কাল পার করেছে। ৬৮টি ইঞ্জিন ৪০ বছরেরও বেশি পুরোনো। ফলে ঘন ঘন বিকল, যন্ত্রাংশ সংকট, অতিরিক্ত জ্বালানি খরচ ও বিলম্ব এখন নিয়মিত ঘটনা।

২০২০ সালের ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী এমজি রুটে প্রয়োজন ছিল ২০৩টি লোকোমোটিভ, কিন্তু সক্রিয় আছে মাত্র ১৮২টি। বাড়তি চাহিদার কারণে এই ঘাটতি আরও স্পষ্ট। ফলে আন্তঃনগর ট্রেনকে অগ্রাধিকার দিতে হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকাল ও মালবাহী ট্রেন।

নতুন ২০টি লোকোমোটিভ এলে পরিবহন সেবা বাড়বে, রক্ষণাবেক্ষণ খরচ ও জ্বালানি ব্যয় কমবে। আধুনিক ইঞ্জিনে নির্ভরযোগ্যতা বাড়বে এবং আয়ের সুযোগ তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এমজি-ব্রডগেজ উভয় বহরে আরও বড় বিনিয়োগ না করলে মূল রুটগুলোর সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি থেকেই যাবে।

 

এনএনবাংলা/