সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

রাজধানীর হাজারীবাগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক হঠাৎ ব্যানার হাতে মিছিল শুরু করে।

মিছিলটি মাত্র পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করে এবং এরপর ব্যানার গুটিয়ে তারা স্থান ত্যাগ করে। স্থানীয়রা জানান, তরুণরা “জয় বাংলা” স্লোগান দিতে দিতে বউবাজার হয়ে সামনের দিকে এগিয়ে যায়। মিছিলে অংশ নেওয়া তরুণদের বেশিরভাগ বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে ছিল, তবে দু-একজন বয়স্ক মানুষও ছিলেন।

তাদের স্লোগানের মধ্যে ছিল—“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে” এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে”। মিছিল শেষ হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিছিলে অংশ নেওয়া ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন: জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, এই ধরনের ঝটিকা মিছিল ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

এনএনবাংলা/