সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে: বদিউল আলম মজুমদার

 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে।’

তিনি আরও বলেন, ‘দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, নির্বাচনী তরী ভিড়বে। ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংবাদিকাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।’

সু-শাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন বদিউল আলম মজুমদার।

এনএনবাংলা/