সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে : তারেক রহমান

বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—এ বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, “আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিককে সচেতন থাকতে হবে। কেউ যদি দলের নাম বা বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে চায় কিংবা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, তবে তা প্রতিহত করতে হবে। এই দায়িত্ব সবার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছেন, যারা এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছেন, আমাদের সবার লক্ষ্য হতে হবে একটাই—ঐক্যবদ্ধ থাকা। কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। এর কোনো বিকল্প নেই।

এনএনবাংলা/