সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারতের লাদাখে বিজেপির সদর দপ্তরে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪

 

অনশন ধর্মঘট এবং কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে ভারতের লাদাখ অঞ্চলের হাজার হাজার বিক্ষোভকারী। রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ডজনখানেক লোক আহত হয়েছে বলে রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে লেহ শহরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। জনতা কর্মকর্তাদের ওপর পাথর ছুঁড়ে মারে এবং লাদাখ বিজেপির সদর দপ্তরে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পুলিশের গাড়ি। জবাবে পুলিশও কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ করে।

গত দুই সপ্তাহ ধরে স্থানীয় জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করার দাবিতে অনশন করছেন।

গত তিন বছর ধরে সরাসরি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অস্থিরতা দেখা দিয়েছে। বাসিন্দারা বারবার তাদের জমি, সংস্কৃতি এবং সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল বানায় এবং এর স্বায়ত্তশাসন বাতিল করে সরাসরি নয়াদিল্লির অধীনে আনে।

এনএনবাংলা/