সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদী শক্তির প্ররোচনায় খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে না হয়, সে চেষ্টা চালাচ্ছে। খাগড়াছড়ির ঘটনাও সেই মহলেরই কাজ। প্রতিবেশী দেশ কিংবা ফ্যাসিস্টদের ইন্ধনে এসব ঘটানো হচ্ছে। তবে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইতোমধ্যে সেখানে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছেন।

তিনি আরও জানান, পাহাড়ের ওপর থেকে কিছু সন্ত্রাসী গুলি চালিয়েছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এ সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।

দূর্গাপূজা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গতকাল থেকে আমাদের বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এই উৎসব চলাকালে যেন কেউ রাস্তা বন্ধ না করে বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে ব্যাপারে সবাইকে সহায়তা করার আহ্বান জানাই। পূজা যেন নির্বিঘ্নে আয়োজিত হয়, সেটিই আমাদের অঙ্গীকার।”

পাহাড়ে আটকে পড়া পর্যটকদের প্রসঙ্গে তিনি বলেন, “অধিকাংশ পর্যটককেই ইতোমধ্যে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

 

এনএনবাংলা/