সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্রাজিলিয়ান রেফারির ওপর ক্ষুব্ধ মেসি

অনলাইন ডেস্ক :

বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে ১-০ গোলে পেরুকে হারায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। পেরু বনাম আর্জেন্টিনার ম্যাচটি পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও। মেসি বাহিনী এগিয়ে যাওয়ার পর ৬৪তম মিনিটে পেনাল্টি পায় পেরু। ডি বক্সের ভেতর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কাছে বাধা পেয়ে পড়ে যান পেরুর জেফারসন ফারফান। মেসি বলছেন, পেরু এই পেনাল্টি পাওয়ার যোগ্য না। এটা রেফারির পক্ষপাতিত্বমূলক আচরণের ফল। ম্যাচ শেষে দলের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ম্যাচটি কঠিন ছিল। অনেক বাতাস ছিল। তারা গভীরে খেলেছে, আমাদের কম জায়গা দিয়েছে। রেফারি সবসময় এমন করে, যখন আমাদের ম্যাচ পরিচালনা করে। মনে হয় যেন কোনো উদ্দেশ্য নিয়ে এটা করে। কিন্তু ভালো যে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেলাম এবং আমরা আমাদের লক্ষ্যের আরো কাছে।