সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশি শিশুর লেগ স্পিনে মুগ্ধ শচীন

নিজস্ব প্রতিবেদক:

ছয় বছরের লেগ স্পিনার সাদিদ। বরিশালের এই ছোট্ট সাদিদের লিগ স্পিনে মুদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সাদিদের প্রতিভায় মুগ্ধ হয়ে, বিষয়টি নিজের অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিদের ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন শচীন। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে শিশুটির বোলিংয়ের মুহূর্ত দেখানো হয়। যেখানে মোট আটটি বল করে সাদিদ। যার মধ্যে কোনটি লেগ স্পিন আবার কোনোটি গুগলি। সবগুলোতেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্যাটসম্যানকে। তিনটিতে বোল্ড হয়েছে ব্যাটসম্যান। ভিডিওতে দুই দফায় রাস্তায় সে করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। সাদিদের প্রতিটি বল স্পর্শ করেছে শচীনের মন। তাইতো মুহূর্তটি শেয়ার করতে ভুল করলেন না তিনি। ক্যাপশনে জুড়ে দিলেন নিজের ভালোবাসা। লিখেছেন, ‘ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি। এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট।’