সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই সনদ বাস্তবায়নে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী এ সনদ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। তিনি আশ্বস্ত করেন, প্রশাসনে দায়িত্ব পালনকালে যারা বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন না, তারা ভবিষ্যতেও রাষ্ট্র ও দেশের জন্য দায়িত্ব পালন করতে পারবেন।’

তবে তিনি আরও জানান, ‘যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, সরকার তাদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে।’

এনএনবাংলা/