সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশে নির্বাচিত হয়ে যে সরকারই আসুক, তাদের সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

ফাইল ফটো

 

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে যে দলই বিজয়ী হয়ে সরকার গঠন করুক, তাদের সঙ্গে কাজ করবে ভারত—এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর বিবিসি বাংলা।

বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশ সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা করে যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত। আমরা আশা করি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সভায় সাংবাদিকরা জানতে চান—আওয়ামী লীগ ছাড়া যদি অন্য কোনো দল নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করে, ভারত কি সেই সরকারের সঙ্গে কাজ করবে? এর জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত তাদের সঙ্গে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখবে।’

এনএনবাংলা/