সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেরোবির প্রথম সমাবর্তন

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।

উপাচার্য বলেন, প্রথম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পরে ব্যক্তিগত কারণে তিনি না আসার সিদ্ধান্ত জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে সম্মতি দেওয়ায় এখন সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে উপাচার্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. তাজুল ইসলাম।