সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিফা কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

ফাইল ফটো

 

ফিফার দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

তাবিথ আউয়ালকে ফিফার ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, মাহফুজা আক্তার কিরণ ‘ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটিতে স্থান পেয়েছেন। উভয় কমিটির মেয়াদ থাকবে ২০২৯ সাল পর্যন্ত।

বুধবার সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফার কমিটিতে অন্তর্ভুক্তির তথ্য প্রকাশ করে। এর কিছুক্ষণ পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়, বাংলাদেশের এই দুই কর্মকর্তাকে ফিফা সরাসরি মনোনয়ন দিয়েছে।

তাবিথ আউয়ালের জন্য এটি ফিফার কমিটিতে প্রথম অন্তর্ভুক্তি হলেও, মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

এনএনবাংলা/