সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শহিদুল আলমদের ‘কনশেনস’ জাহাজ আটক, নিশ্চিত করলো ফ্রিডম ফ্লোটিলা

 

গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ কনশেনস ইসরায়েলি বাহিনী আটক করেছে। জাহাজটিতে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী ছিলেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমও।

বুধবার (৮ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এর আগে একই অভিযানে ইসরায়েল আরও তিনটি ছোট নৌযান আটক করেছিল।

আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, তাদের জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী ঘিরে ফেলে এবং তারা মূলত “অপহরণের শিকার” হয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে অভিযানটি নিশ্চিত করেছে। তাদের দাবি, “গাজায় বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে। আটক জাহাজ ও যাত্রীদের নিরাপদে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে, সবাই সুস্থ আছেন এবং দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।”

কনশেনস জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের অংশ হিসেবে গিয়েছিল। আন্তর্জাতিক সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত এই নৌযাত্রার উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতীকী প্রচেষ্টা।

এনএনবাংলা/