সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, নিহত ১১

ফাইল ফটো

 

পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি কনভয়ে জঙ্গিদের অতর্কিত হামলায় ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। খবর রয়টার্স -এর।

বুধবার (৮ অক্টোবর) উত্তরপূর্বাঞ্চলীয় কুররাম জেলায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন অফিসার ও নয়জন সেনা সদস্য রয়েছেন।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কনভয়ের চলার পথে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এরপর বহু জঙ্গি অতর্কিতে গুলি চালায়। হামলার পরপরই ওই এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, তাদের যোদ্ধারাই সেনা কনভয়টিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অরাকজাই সংলগ্ন জঙ্গি বিরোধী অভিযানে ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ওই অভিযান চলাকালীন সময়েই সেনারা প্রাণ হারান বলে জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা দ্রুত বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই বেশিরভাগ হামলা চালানো হচ্ছে। টিটিপি পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়, আর সেই লক্ষ্যেই তারা হামলা জোরদার করেছে।

এনএনবাংলা/