সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন

 

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই

(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সরওয়ার জাহান। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, সরওয়ার জাহান ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনিই ছিলেন বাহিনীর প্রথম ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত কর্মকর্তা।

এনএনবাংলা/