সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণ

ছবি: বিবিসি

 

যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে গাজা শহরের বিভিন্ন স্থানে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান থেকে গোলাবর্ষণ করেছে তারা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের পূর্বাঞ্চল, খান ইউনিসের পূর্বে, বানি সুহাইলা শহর এবং শেখ নাসের পাড়ায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করে। এসব হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা সূত্র জানায়—২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ১৩৪ জনে।

ওয়াফার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত ২৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, গাজাজুড়ে হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স দল তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এনএনবাংলা/