সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না: ইসি আনোয়ারুল

 

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো নির্বাচনের সুযোগ আর নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।”

তিনি আরও জানান, সংবিধান ও প্রযোজ্য আইনের আলোকে প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, “সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই আমার বক্তব্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/