সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

 

গাজীপুরে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। ফলে ব্যস্ততম এই সড়কে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হারিকেন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এক পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে তার দুটি পা থেঁতলে যায়। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। পরে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে ভোগড়া বাইপাস এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টা পর্যন্তও যান চলাচল স্বাভাবিক হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার জেরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।’

এনএনবাংলা/