সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় এখন পর্যন্ত ৪৪ জনকে আটক করেছে পুলিশ এবং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত ঘটনা কিনা, তা জানার চেষ্টা করছি আমরা। যারা এ ঘটনায় জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।’
তিনি জানান, রবিবার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ করে হিন্দুদের ২০ থেকে ২৫টি বাড়ি-ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়ি-ঘর ভাঙচুর, মূল্যবান জিনিসপত্রও লুট করে।
আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন এবং আমরা তাদের বাড়ি-ঘর পুনর্নিমাণ করতে ব্যবস্থা নেবো।’
কুমিল্লার ঘটনা নিয়ে মন্ত্রী বলেন, ‘ওই ঘটনার মূল উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা এবং এ ঘটনায় জড়িত তিন-চারজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।’

–ইউএনবি