সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশের সুপার টুয়েলভ নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক :

স্কটল্যান্ডের কাছে ৬ রানের এক পরাজয়ে লজ্জায় যেমন ডুবতে হয়েছে, তেমনি জেঁকে বসেছে সুপার টুয়েলভে যেতে না পারার শঙ্কা। রোববার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে আছে ওমান। ‘বি’ গ্রুপের চারটি দলেরই আরও দুটি করে ম্যাচ বাকি আছে। বাংলাদেশ কি পারবে সুপার টুয়েলভে যেতে? ওমান এবং স্কটল্যান্ডের ঝুলিতে এখন সমান ২ পয়েন্ট আছে। তবে ১০ উইকেটের বিশাল জয়ের কারণে নেট রান-রেটে এগিয়ে আছে ওমান। তাদের নেট রান-রেট এখন ৩.১৩৫। স্কটল্যান্ডের ০.৩০০। তিনে থাকা বাংলাদেশ -.৩০০ আর পাপুয়া নিউগিনি -৩.১৩৫ নেট রান-রেট নিয়ে আছে চার নম্বরে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। ওই ম্যাচটি হারলেই কোনো সমীকরণ ছাড়া বাংলাদেশকে বিদায় নিতে হবে বাছাইপর্ব থেকে। কিন্তু বাংলাদেশ যদি পরবর্তী দুটি ম্যাচে বড় জয়ও পায়, তাহলেও সুপার টুয়েলভ নিশ্চিত নয়। নিজেদের দুই ম্যাচ জয়ের পাশাপাশি মাহমুদউল্লাহদের এখন প্রত্যাশা করতে হবে, স্কটল্যান্ড যাতে পরবর্তী দুটি ম্যাচে জয় পায়। তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে টাইগাররা দ্বিতীয় রাউন্ড খেলতে পারবে। নাহলে দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে স্কটল্যান্ড আর ওমান। কিংবা রান-রেটের জটিল হিসাবের দিকে তাকিয়ে থাকতে হবে। যা রীতিমতো লজ্জা হয়েই দাঁড়াবে বাংলাদেশ দলের জন্য।