সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলো যুবরাজকে

অনলাইন ডেস্ক :

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। অন্যদিকে, ভারতের হারিয়ানা রাজ্যে দেশটির বিশ্বকাপজয়ী সাবেক এক তারকা ক্রিকেটারকে নিয়ে ঘটে গেলো লঙ্কা কান্ড। গ্রেফতার হয়েছেন অলরাউন্ডার যুবরাজ সিং। অবশ্য ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ২০২০ সালে করোনাভাইরাসের কারণে চলা প্রথম লকডাউনে প্রায় সময় ইন্সটাগ্রাম লাইভ আড্ডা দিতেন যুবরাজ সিং। সে সময় রোহিত শর্মার সঙ্গে এক আড্ডায় তিনি ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে রসিকতা করেছিলেন। সেটির কারণেই পরশু রাতে তাকে গ্রেফতার করেছিল হারিয়ানা পুলিশ। ২০২০ সালের ঘটনার পর হরিয়ানা রাজ্যের হিসার জেলার হানসি অঞ্চলে যুবরাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় বলা হয়, যুজবেন্দ্র চাহালকে নিয়ে করা রসিকতায় বর্ণবাদী আচরণ ছিল। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতীয় দ-বিধি ১৫৩ (এ) এবং ৫০৫ ধারা অনুযায়ী যুবরাজকে গ্রেফতার করে হানসি অঞ্চলের পুলিশ। পরে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাময়িক জামিন দেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নিয়ম মেনেই যুবরাজকে জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন হানসি পুলিশের উপপ্রধান বিনোদ শংকর। তিনি বলেছেন, ‘যুবরাজ সিং শনিবার হানসিতে আসলে আমরা তাকে আনুষ্ঠানিক গ্রেফতার করি। এর কয়েক ঘণ্টা পরই জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।’