সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের প্রতিবাদে শাহবাগ অবরোধ

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে মন্দিরে-মন্ডেপে হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকটি হিন্দু সংগঠন।

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের প্রতিবাদে এবং এতে জড়িতদের বিচার দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারীরা। সোমবার (১৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে তারা এ আল্টিমেটাম বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে মন্দিরে-মন্ডেপে হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকটি হিন্দু সংগঠন।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে মন্দিরে-মন্ডেপে হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকটি হিন্দু সংগঠন।

অবরোধকারীরা হামলায় জড়িতদের বিচার দাবির পাশাপাশি সাত দফা উত্থাপন করেন। তারা বলেছেন, এ সাত দফা না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবিগুলো হলো- হামলার শিকার মন্দিরগুলো দ্রুত সংস্কার, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ, ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার, সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠন, হিন্দু ধর্মীয় ট্রাস্টের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করা এবং জাতীয় বাজেটে সংখ্যালঘুদের জন্য ১৫ শতাংশ বরাদ্দ করা।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে মন্দিরে-মন্ডেপে হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকটি হিন্দু সংগঠন।

এদিকে অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। গত ১৩ অক্টোবর কুমিল্লায় কোরআন অবমাননার একটি খবর ছড়ানোর পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও মন্ডপে হামলা-ভাঙচুর হয়। গত রোববার রাতেও রংপুরে কিছু বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।