সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগ:  সহকারী প্রক্টর ও এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামিম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় এসব কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য ড. ইলিয়াছ প্রামানিক।

সহকারী প্রক্টর শামিম হোসেনের বিরুদ্ধে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান (মনজু) কে এবং  ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযোগে ভুক্তভোগীরা অডিও রেকর্ড ও স্ক্রিনশটসহ একাধিক প্রমাণ জমা দিয়েছেন।

এদিকে প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের কাউকেই এখন পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়নি। সহকারী প্রক্টরের দায়িত্বে বহাল রয়েছেন শিক্ষক শামিম হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. ইলিয়াছ প্রামানিক বলেন, তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার (২ নভেম্বর ) বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র পরামর্শ দপ্তর বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন দুই নারী শিক্ষার্থী।