সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

 

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগে গেলে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। ওই ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন এবং সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামে একজন নিহত হন।

এরশাদ উল্লাহকে প্রথমে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ/ ফাইল ফটো

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম খাজা বলেন, “এরশাদ উল্লাহ এখন শঙ্কামুক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।”

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে হেলাল হোসেন ওরফে ‘মাছ হেলাল’ এবং আলা উদ্দিন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

এনএনবাংলা/