সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ব্যাটিং পজিশন পরিবর্তন করতে চান কোহলি

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন। তবে সেটা বিশ্বকাপের পর কার্যকর হবে। আর চলতি বিশ্বকাপে ভারত অধিনায়ক বিরাট কোহলির আরেকটি জিনিস পরিবর্তন হতে যাচ্ছে। সেটা হলো ব্যাটিং পজিশন। দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে কোহলিকে টি-টোয়েন্টিতে ওপেন করানো হতো। আইপিএলেও তাই। কিন্তু চলতি বিশ্বকাপে তিনি ওপেন না করার সিদ্ধান্ত নিয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করা করা কোহলির পারফর্মেন্স সুবিধাজনক নয়। শেষ দশ ইনিংসে মাত্র দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল। দল বিদায় নিয়েছে এলিমিনেটর থেকে। আর পাওয়ার প্লের শেষে দলের চাহিদামতো কোহলি তার ইনিংসের গতি বাড়াতে পারেননি। এসব কারণেই নাকি কোহলি ইনিংস উদ্বোধন না করার সিদ্ধান্ত নিয়েছেন। কোহলির এমন সিদ্ধান্তের পর রোহিত শর্মার সম্ভাব্য সঙ্গী হতে যাচ্ছেন লোকেশ রাহুল। সদ্য সমাপ্ত আইপিএলে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ওপেনার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪২ বলে ৯৮ সহ করেছেন ৪টি ফিফটি। সবগুলোতেই স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত। আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের (৬২৮) পাশাপাশি এবার সর্বোচ্চ ছক্কাও হাঁকিয়েছেন লোকেশ রাহুল (৩০টি)। নিজের ব্যাটিং লাইনআপ পরিবর্তন নিয়ে বিরাট কোহলি বলেছেন, ‘দেখুন, আইপিএলের আগের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু এখন টপ অর্ডারে রাহুলকে ছাড়া আপনি অন্য কাউকে ভাবতেই পারবেন না। আর রোহিত শর্মার পজিশন নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। সে বিশ্বসেরা ব্যাটসম্যান। ওপেনিংয়ে তার জায়গা সব সময় নিশ্চিত।’