সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এখনই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আগামী ২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানে ভারত খেলতে যাবে কিনা, সেটা নিয়েই প্রশ্ন। যদিও এ ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। একই সঙ্গে পুনরায় ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ আয়োজন করতে আগ্রহী তিনি। সোমবার এসব বিষয় নিয়ে কথা বলার সময় রমিজ রাজা এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখনই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই। আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে। সে জন্য এখনো আরও অনেক কাজ বাকি। তার আগে সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। সম্প্রতি দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক সভায় পরবর্তী এশিয়া কাপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন রমিজ রাজা। সেখানে এ বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সেই বৈঠকের সূত্র ধরে তিনি বলেন, ‘পাকিস্তান-ভারতের ক্রিকেটীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করতে এখনো অনেক কাজ বাকি। উভয় বোর্ডের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ আরও বাড়াতে হবে এবং দেখতে হবে আমরা কীভাবে বিষয়টি নিয়ে কাজ করতে পারি।’