সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্রীলঙ্কা চার জাঁতি ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপ শেষে আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় চার জাঁতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে খেলবে জামাল ভূঁইয়ারা। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির ফিকশ্চারও প্রস্তুত হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন ম্যাচসূচি প্রকাশ করেছে। রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় বাংলাদেশ ৮ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলসের। ১১ নভেম্বর খেলবে মালদ্বীপের বিপক্ষে। ১৪ নভেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই হবে। ১৭ নভেম্বর সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আপাতত বাংলাদেশ দলের সবাই ছুটিতে আছেন। শিগগিরই দলের অনুশীলন শুরু হবে। কোচ হিসেবে অস্কার ব্রুজনের থাকা অনেকটাই নিশ্চিত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হওয়ার কথা আছে।