সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৬ প্রাণ,  একদিনে আক্রান্ত ১,১৯৫

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

রোববার (৯ নভেম্বর) সকালে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৯৫ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রামে ১৩২ জন, ঢাকায় ২৭৮ জন (ঢাকা উত্তর সিটিতে ২২০ এবং দক্ষিণ সিটিতে ১১৫), খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহীতে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৭৮ হাজার ৫৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

এনএনবাংলা/