সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা, সৌদি আরবে দুই নাগরিকের মৃত্যুদণ্ড

 

ধর্মীয় স্থানে হামলা চালানোর পরিকল্পনায় জড়িত থাকার দায়ে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই দুই ব্যক্তি শুধু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনাই করেননি, বরং নিরাপত্তা স্থাপনা ও নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করেও হামলার পরিকল্পনা করেছিলেন।

বিশ্বের অন্যতম মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এ বছর এখন পর্যন্ত ২৪২টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে চলতি বছরের আগস্টে একদিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

এসপিএ আরও জানায়, সম্প্রতি সন্ত্রাসবাদের অভিযোগে দুই সৌদি নাগরিক ও মাদক সংক্রান্ত অপরাধে ১৫ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত এক দশকে সৌদি আরবে মাদক অপরাধের দায়ে প্রায় ৬০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের প্রায় তিন-চতুর্থাংশই পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া ও মিশরসহ বিভিন্ন দেশের নাগরিক।

চলতি বছরের মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরের মোট ৩৩৮ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯০-এর দশকের শুরুর পর থেকে এটি হবে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ সংখ্যা।

এনএনবাংলা/