সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

ঝিনাইদহে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশজুড়ে চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন, যানবাহনে অগ্নিসংযোগ ও সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্বাধীনতা চত্বরে পৌঁছালে তারা শেখ মুজিবুর রহমানের প্রতীকী ‘এক তর্জনী’ স্তম্ভটি ভাঙচুর করে বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ‘চব্বিশে জুলাই’ আন্দোলনের সময়ও স্তম্ভটি ভাঙচুরের শিকার হয়েছিল। তখন স্তম্ভের কিছু অংশ অবশিষ্ট ছিল, যা আজ বিক্ষুব্ধ ছাত্র-জনতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অতীতেও ক্ষমতা টিকিয়ে রাখতে অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে পঙ্গু ও দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। অথচ আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। সেই কারণেই ক্ষুব্ধ ছাত্র-জনতা বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এনএনবাংলা/