সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আজ থেকে নতুন পোশাকে নামছে পুলিশ

 

জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের কারণে বাংলাদেশ পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। তখনই দাবী ওঠে, পুলিশ বাহিনীকে সংস্কার করা এবং তাদের পোশাক পরিবর্তন করা জরুরি। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের নতুন পোশাক অনুমোদন করেছিল।

শুক্রবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক কার্যকর হয়েছে। তবে এটি এখন সব পর্যায়ে বা সকল সদস্যের জন্য নয়; নতুন পোশাক সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। নতুন পোশাকে রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যরা পুরোনো নীল ও সবুজ রঙের পরিবর্তে এক নতুন রঙের পোশাক পরবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, “আজ থেকে নতুন পোশাক কার্যকর হয়েছে। এটি ধাপে ধাপে সব সদস্যের মধ্যে বিতরণ করা হবে।”

এর আগে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছিলেন, নতুন পোশাকের সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের মনোভাব ও মানসিকতাতেও পরিবর্তন আনা জরুরি। তিনি জানান, নতুন পোশাকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ, র‌্যাব এবং আনসারের জন্য, এবং এটি ধীরে ধীরে প্রয়োগ করা হবে, একসাথে সব সদস্যকে দেওয়া সম্ভব নয়।

তিন বাহিনীর নতুন পোশাকের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা।

এনএনবাংলা/