সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে কোনো ধরনের নাশকতা ঘটলে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) রাত ৭টা ১০ মিনিটে ঢাকা মেইল–কে তিনি বিষয়টি নিশ্চিত করেন। কমিশনার বলেন, হ্যাঁ, আমি এ ধরনের নির্দেশ দিয়েছি।

গণমাধ্যমকে তিনি আরও জানান, ওয়্যারলেস বার্তার মাধ্যমে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে—

যদি কেউ বাসে আগুন দেয়, ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করে, তবে তাকে গুলি করতে হবে। আইনেই এর সুযোগ রয়েছে। পুলিশ গাড়িতে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা জানমালের ক্ষতির যেকোনো চেষ্টা হলে পুলিশ নিশ্চয়ই বসে থাকবে না।

তিনি দণ্ডবিধির ৯৬ ধারার উদ্ধৃতি দিয়ে বলেন, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ অপরাধ হিসেবে গণ্য হয় না।

এদিকে, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অনুগত সংগঠনগুলো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে–ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়ছে। রায়কে সামনে রেখে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুদিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিং’–এর পর সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। ১১ নভেম্বর বেতার বার্তার মাধ্যমে তিনি এ নির্দেশনা জারি করেন।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ শেষ পর্যায়ে পৌঁছায়। রায় ঘনিয়ে আসার পর ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল।

এনএনবাংলা/