সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাসার নজরুলের ১৮০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ

 

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পে অবস্থিত ১৬২ কাঠার প্লটসহ মোট ৫৩টি দলিলের জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তির বাজারমূল্য ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। পাশাপাশি নজরুল ইসলাম মজুমদারের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকার ওপরও অবরোধ আরোপ করা হয়েছে।

বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আদালতে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে নজরুল ইসলাম মজুমদার ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, যা তার আইনসঙ্গত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে

দুদক জানায়, তদন্তে দেখা গেছে আসামি তার স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ অনুসারে তার সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

এনএনবাংলা/