সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে: শুভেন্দু অধিকারী

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে “পাকিস্তানের নির্দেশনা” বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিক্রিয়া জানান।

শুভেন্দু অধিকারী বলেন, “এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এই রায় কার্যকর হওয়ার সম্ভাবনাও নেই।” তাঁর মতে, শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি একজন প্রগতিশীল মুসলিম এবং কখনোই চরমপন্থায় বিশ্বাসী ছিলেন না বলে মন্তব্য করেন বিজেপি নেতা।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তারা মনে করে, বাংলাদেশ সম্পর্কিত যেকোনো বিষয়ে ভারত সবসময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়।

বিবৃতিতে আরও বলা হয়— “ভারত শেখ হাসিনাকে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।”

এনএনবাংলা/