সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফুলবাড়ীতে মাদক এবং মাদক পরিবহণ একটি মোটরসাইকেল সহ দুই ব্যক্তি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সারে চার কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চর ঝাউকুটি গ্রামের আবুল কালামের ছেলে খলিল মিয়া এবং পূর্ব ফুলমতি গ্রামের আবু তালেবের ছেলে মোঃ আজিজুল হক।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  শওকত আলী সরকার জানান, আটককৃতদের পরিচয় যাচাইসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে বিকেলে প্রেরণ করা হয় ।