সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি  :

কুড়িগ্রামে ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসুচি এ কর্মশালার আয়োজন করে।

এসময় উপস্থিত, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ানুজ্জান চৌধুরী,  সুব্রত প্রমুখ।

এসময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, আমাদের ইউনিয়নটি নদী বেষ্টিত, এবং দুর্যোগপূর্ন। এখানে দুর্যোগ নিয়ে কাজ করছে ব্র্যাক। আমরা চাই তাদের এ কাজটি অব্যাহত থাকবে।