সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আবারও দেশে ভূমিকম্প, গাজীপুরে মৃদু কম্পন অনুভূত

 

দেশে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ এই মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকা।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৩। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।

তিনি জানান, কম্পনটির উৎসস্থান ছিল গাজীপুর অঞ্চলে, যা আশপাশের এলাকায় হালকা কম্পন তৈরি করে।

এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় বছরের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলো ব্যাপকভাবে কেঁপে ওঠে। এতে অন্তত ১১ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবারের ওই ভূমিকম্পটি রেকর্ড করা হয় সকাল ১০টা ৩৮ মিনিটে, যার মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।

এক দিনের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

এনএনবাংলা/