সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

বেরোবিতে নির্ধারিত সময়ে শীতকালীন ছুটি চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  নির্ধারিত সময়ে ছুটি চেয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে  বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীকে প্রায় এক হাজার গণ সাক্ষর সহ স্মারকলিপি জমা দেন

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা শীতকালীন ছুটি জানুয়ারিতে চাই না৷ আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি দিতে হবে। ছুটির তারিখ পরিবর্তন করা হলো কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা ছাড়াই তারা ছুটি পরিবর্তন করে। সেটি আমরা মেনে নিব না। আমরা যথা সময়ে ছুটি চাই।

তারা আরও বলেন, জানুয়ারিতে আমাদের আমাদের ক্লাস টিউশন থাকে, ডিসেম্বরে আমরা বাড়ি গেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করি। তাছাড়া আমাদেরও টিউশন থাকে না। স্কুল, কলেজ বন্ধ থাকে। তাই আমরা ডিসেম্বরেই ছুটি চাই৷

এদিকে এ দাবিকে সমর্থন জানিয়ে বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ বছরে ব্রাকসু এবং ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরে ছুটি চেয়ে একাংশ সংবাদ সম্মেলন করে।