সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

ভোলা-বরিশাল সেতুর দাবিতে উত্তাল বোরহানউদ্দিন

ভোলা প্রতিনিধি:

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বোরহানউদ্দিন। ওই

দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিনের সর্বস্তরের

ছাত্র-জনতা। সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার (২২ নভেম্বর) বিকেলে পৌর

শহরের থানার সামনে আয়োজিত সমাবেশ থেকে ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও

প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টনের দাবিও তুলে ধরা হয়।

বিক্ষোভকারীদের মধ্যে সাজ্জাদুর রহমান ইভান মোল্লা জানান, আমাদের ভোলা

হচ্ছে একটি দ্বীপ জেলা। ভোলায় ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় লঞ্চে করে

আমাদেরকে ঢাকায় আসতে হয়। এর ফলে অনেক সময় লাগে;অনেক রোগী চিকিৎসা না পেয়ে

মারা যায়। কিন্তু, ভোলা থেকে বরিশালে যদি একটা সেতু করা হয়, তাহলে দীর্ঘ

পথ পাড়ি দিয়ে ঢাকায় আসার চাইতে আমরা বরিশালে অল্প সময়ের মধ্যে যেতে পারব।

সমাবেশের আগে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শত শত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল

সহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মাকসুদুর

রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির,উপজেলা

বিএনপি’র যুগ্ম আহবায়ক রাশেদ মমিন ভূঁইয়া,পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ

সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু,ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সমন্বয়কারী রাজিব

হায়দার,উদ্যোক্তা মাইনুল ইসলাম,বোরহানউদ্দিন উন্নয়ন ফোরামের প্রচার

সম্পাদক আতিকুল ইসলাম,ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান শাওন, তানজিল

হাওলাদার,স্বাধীন চৌধুরী সুমন প্রমুখ।