সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে ৯০, নিখোঁজ ১২

ছবি: বিবিসি

 

ভিয়েতনামে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টি মৃতের সংখ্যা বেড়ে ৯০–এ পৌঁছেছে। দেশটির সরকার জানায়, এখনও কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্যোগে পুরো দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ লাখ ৮৬ হাজার বাড়িঘর পানি ও ধ্বংসস্তূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০ লাখের বেশি গবাদিপশু ভেসে গেছে। কর্মকর্তাদের আশঙ্কা, মোট ক্ষতির পরিমাণ শত কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভিয়েতনাম কয়েক সপ্তাহের ব্যবধানে শক্তিশালী দুটি ঘূর্ণিঝড়—কালমায়েগি ও বুয়ালোই—এর আঘাতও সহ্য করেছে।

রোববার সকাল পর্যন্ত প্রায় ২ লাখ ৫৮ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। একই সঙ্গে প্রধান প্রধান মহাসড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

এনএনবাংলা/