সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইসিইউতে খালেদা জিয়া

ফাইল ফটো

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতেই চিকিৎসকরা তাঁর অবনতিশীল শারীরিক অবস্থার কারণে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।

চিকিৎসক সূত্র জানায়, খালেদা জিয়ার হৃদরোগের পাশাপাশি বুকে ধরা পড়া সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে গেছে। এর ফলে তাঁর শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেলে চিকিৎসকরা দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। হাসপাতাল পৌঁছানোর পরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দেওয়া হয় অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী রোববার বলেন, “বুকে সংক্রমণ ও পূর্ববর্তী হৃদরোগের জটিলতা মিলেই তাঁর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিবিড় পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি।” বোর্ডের আরেক সদস্য জানান, সোমবারও বৈঠক হয়েছে এবং আরও কিছু পরীক্ষা করা হয়েছে। তাঁকে আগামী ২৪ ঘণ্টা কঠোর পর্যবেক্ষণে রাখা হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা এভারকেয়ার হাসপাতালেই সম্পন্ন করা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আগেই জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত খোঁজ নিচ্ছেন। ঢাকায় খালেদা জিয়ার পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি ৬ মে দেশে ফেরেন এবং এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন।

বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

এনএনবাংলা/