সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

নাটোরে বাগাতিপাড়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধ

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে তাসনিম আভা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছোট চিথলিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তাসনিম ওই গ্রামের মো. তামিল আহমেদ ও মনোয়ারা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু তাসনিম। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। পরে দুপুরের দিকে বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।