সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

 

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল লকার দুটি খুলে স্বর্ণালংকারগুলো জব্দ করে।

কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এই প্রথম আদালতের নির্দেশে শেখ হাসিনার ব্যাংক লকার খোলা হলো। এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার জব্দ করে সিআইসি। এসব লকারে কর গোপন করা হয়েছে কি না, তা যাচাই করতেই জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ১০ সেপ্টেম্বর সিআইসি সেনাকল্যাণ ভবনের পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারও জব্দ করে। তিনটি লকারই কর ফাঁকি ও সম্পদের উৎস যাচাইয়ের আওতায় আসে।

এনএনবাংলা/